মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বাগাতিপাড়ায় স্কুল শিক্ষিকার প্রেমের প্রলোভনে অর্থ আত্মসাৎ’র অভিযোগ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় এক প্রাইমারী স্কুল শিক্ষিকার বিরুদ্ধে প্রেমের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎয়ের অভিযোগ উঠেছে। এনিয়ে গত ২২ অক্টোবর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মেজবাউজ্জামান। তিনি, নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুরের বাসিন্দা।

সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে ৬ বছর আগে উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা ও যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা পারভিন রুমা’র সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভুক্তভোগীর। এরপর নানা অজুহাতে তার কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেয় সে। এসবের তথ্য প্রমাণসহ নাটোরের জেলা প্রশাসক, বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মেজবা।

ভুক্তভোগী মেজবাউজ্জামান জানান, অভিযোগ শতভাগ সত্য, তার একাধিক কথোপকথনসহ অনেক প্রমাণ আছে তার কাছে আছে। এছাড়া সে একটা চরিত্রহীনা ডিভোর্সি মহিলা এটাও তিনি জানতে পেরেছেন বলে জানান। এদিকে অভিযুক্ত রোকসানা পারভিন রুমা বলেন, আমার স্বামীর সাথে ছাড়াছাড়ির পর মোবাইল ফোনের মাধ্যমে তার সাথে যোগাযোগ হয়ে ভাই-বোনের সম্পর্ক হয়। সে তার বাবা-মা, বোনকে নিয়েও আমার বাড়িতে আসে। কিন্তু টাকা পয়সা ও প্রেমের সম্পর্কের কথা সঠিক নয় বলেও দাবি করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম জানান, রুমার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার বলেন, অভিযোগের সত্যতা পেলে উপজেলা প্রশাসন শি¶িকা রোকসানা পারভিন রুমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর