মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে বিস্ফোরক মামলায় বিএনপির চারকর্মী কারাগারে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৫:৩৬ অপরাহ্ন

পাবনার চাটমোহরে ককটেল বিস্ফোরন ও ভাঙ্গচুরের ঘটনায় উপজেলার বিএনপির চার কর্মী আটক।
রবিবার (২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের কে আটক করেন চাটমোহর থানা পুলিশ। আটককৃত চারজন হল, উপজেলার ধুলাউড়ি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মহসিন মোল্লা (৪৫), রামচন্দ্রপুর এলাকার মোঃ রব্বান এর ছেলে আবুল কালাম আজাদ (৪০), একই গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে আব্দুল মান্নান (৫৫) ও জালেশ্বর গ্রামের মোঃ হোসেন প্রামানিকের ছেলে আরিফুল ইসলাম মিঠু (৩৪)। জানাযায় আটককৃতরা সকলেই বিএনপির সমর্থক।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়ন শ্রমিক লীগের অফিসে হামলা, ভাঙ্গচুর ও ককটেল বিস্ফোরন করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তারা দু’টি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে এবং অফিসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙ্গচুর করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা ককটেল বিস্ফোরন ও ভাঙ্গচুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মামলার গ্রেপ্তার দেখিয়ে পুলিশ রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর