বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

মানুষের সেবা ও উন্নয়ন আমার রাজনীতির মূল লক্ষ্য -পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মানুষের সেবা, সুশাসন এবং উন্নয়ন আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি একজন জনপ্রতিনিধি এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে বলতে চাই উন্নয়নের পাশাপাশি সেবা এবং সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, গত ১৪ বছর ধরে সিংড়ার মানুষের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। সিংড়ার মানুষের চক্ষু চিকিৎসার জন্য বাইরে গিয়ে যে অর্থ ব্যয় হতো এখন তা হয় না। আমরা আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডশনের সৌজন্যে সিংড়ার মানুষের কল্যাণে চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছি। এখন তাদের আর হাজার হাজার টাকা খরচ করে রাজশাহী, ঢাকা যেতে হয় না।

চলনবিলের আশপাশের ৫ হাজার মানুষকে আমরা বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করেছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা যদি নির্বাচিত না করতেন তাহলে সিংড়ায় ৫০ শয্যার হাসপাতাল পেতেন না। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা পাচ্ছেন।

গত ১৪ বছরে এ হাসপাতালে তিনটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। সারাদেশে ১০ হাজার কমিউনিটি ক্লিনিকে লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন। সাধারণ মানুষের জন্য ২৭ রকমের ওষুধের ব্যবস্থা করেছেন।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় চক্ষু ক্যাম্পে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর