মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

একদন্তে কৃষকের ৮টি হালের গরু চুরি 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৬:৪৪ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার নয়নগর বেলদহ জাপানবাড়ী গ্রামে আবদুল হামিদ প্রামানিক এর হালের ৮টি গরু চুরি সংঘটিত হয়েছে।
এতে ওই কৃষকের প্রায ১২-১৪ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। এঘটনায় ভুক্তভোগী হামিদ বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে ১৪ অক্টোবর দিবাগত গভীর রাতে কোন এক সময়ে।
জানা গেছে,  উপজেলার একদন্ত ইউনিয়নের নয়নগর বেলদহ জাপান বাড়ী গ্রামের মৃত ইউসুফ প্রামানিক এর ছেলে আব্দুল হামিদ(৬৫) প্রতিদিনের মত ৫টি ষাড় গরু, ৩ টি গাভি গোয়াল ঘরে রেখে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে থাকা ৮ টি গরু চুরি হয়েছে।
কৃষক আব্দুল হামিদ আরও জানান, সম্প্রতি আমার একটি ষাড় গরু মাঠে তিল খেত ঘাস খায়ার জন্য বেঁধে রেখে জুম্মার নামাজ পড়ার জন্য বাড়ীতে চলে আসি। পরে মাঠে গিয়ে দেখি আমার গরু চুরি হয়েছে।
আমি অনেক খোজাখুজি করার পরে শরৎগঞ্জ ইসলামি ব্যাংকের সিসি ক্যামেরা মাধ্যমে নছিমন গাড়ি ও চোরকে চিনতে পারি। সে একদন্ত ইউনিয়নের চালা গ্রামে তার বাড়ি।
পরে একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল এর সহযোগিতায় চালা চাচকিয়া গ্রামের তরফ আলীর বাড়ি  থেকে আমার গরুটি উদ্ধার করা হয়। তরফ আলী চালা গ্রামের দিলবার আলীর ছেলে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর