মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে দেশের উন্নয়ন কর্মকান্ড তুলেধরে সাংবাদিক সম্মেলন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ন

পাবনার চাটমোহরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ১৫ বছরের উন্নয়ন কর্মকান্ড তুলেধরে সাংবাদিক সম্মেলন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার এ সাংবাদিক সম্মেলন করেন।

আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, ইলেকট্রিক ট্রেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু, ফ্লাইওভার, বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, মেট্রোরেল, মেরিন ড্রাইভ সড়ক, বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রসহ সরকার ডেল্টা প্ল্যানের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। অসংখ্য উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। উন্নয়ন কর্মসূচী অব্যাহত রাখতে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগামি জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।

অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে চাটমোহর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ উদ্দিন ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াস উদ্দিন প্রমূখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় এ সাংবাদিক সম্মেলনে পাবনা সদর, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর