বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান শফিক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া  দুর্গোৎসব। নাটোরের সিংড়া উপজেলার ৯৫টি পূজামন্ডপে স্বতঃস্ফুর্ত আনন্দ-উৎসবের মধ্যদিয়ে দুর্গোৎসব পালন করা হচ্ছে।
শারদীয় দুর্গোৎসবে পূজা মন্ডপ পরিদর্শন করেন নাটোর জেলা আ’লীগের সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের বারে বারে নির্বাচিত চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে সিংড়া পৌর শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
এছাড়া গত শনিবার ও রবিবার উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান।
পূজামন্ডপ পরিদর্শনকালে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ছাড়াও ধর্মীয় সম্প্রীতি-সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের সান্নিধ্যে কুশল এবং শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
উপজেলা চেয়ারম্যান শফিক বলেন, সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত হচ্ছে সিংড়া উপজেলা। সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর