মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় শিক্ষক সমিতির সন্মেলন – রবি সভাপতি, জিল্লুর সম্পাদক

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) আটঘরিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব‍্যাপী উক্ত সন্মেলনের শুভ উদ্বোধন করেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন।

সন্মেলনে সারুটিয়া বিএস উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবাউল ইসলাম রবিকে সভাপতি ও কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্যদেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব‍্যদেন বাংলাদেশ শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন।
প্রধান আলোচকের বক্তব্যদেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলার সভাপতি মোঃ নওশের আলী মন্টু, বিশেক আলোচক পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের।
এতে সভাপতি করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) আটঘরিয়া উপজেলা শাখার আহবায়ক মোঃ মাহাতাব উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব‍্যদেন বাংলাদেশ শিক্ষক সমিতির সদস্য মোঃ মুস্তাফিজুর রহমান রবি, পাবনা জেলা কমিটির সাংগঠনিক সম্রপাদক মোঃ জমসেদ আলী প্রমুখ।
 সন্মেলনে মোঃ মুরশিদ আলম খানকে সাংগঠনিক সম্পাদক, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়াকে অর্থসম্পাদক ও রাকাতুল্লাকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।  উপজেলার ২৫ বিদ‍্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর