মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের লংকারচর গ্রামে শিশু কপিয়া (৭) কে ধর্ষণের চেষ্ট চালায় বৃদ্ধা ছুমুদ্দি (৫৫) সকাল ১০ টায় এই ঘটনা ঘটে। কপিয়া একই গ্রামের ফুলচান মিয়ার মেয়ে।

কপিয়ার মা সেলিনা জানায়, শুক্রবার সকালে কপিয়া বাড়ির উঠানে খেলছিলো। সকালের খাবার খাওয়ানোর জন্য কপিয়াকে খুঁজতে থাকি। না পেয়ে পাশের ঘর গুলোতে খুঁজি। এমন সময় ছুমিদ্দির ঘরে গিয়ে মেয়েকে অশালীন অবস্থায় দেখি এবং সেখান থেকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসি। বাড়ির লোকজন বিকালে ক্ষেত থেকে বাড়ি ফেরার পর তাদের ঘটনাটি জানাই। কপিয়ার বাবা সুবিচারের আশায় এলাকার নেতাদের কাছে যায়। শালিসের মাধ্যমে মীমাংসা করে দেওয়ার কথা বলে বিষয়টি গোপন রাখতে বলে। কিন্তু কোন বিচার পায়নি। অবশেষে বিষয়টি জানাজানি হয়।

এই গ্রামের বাসিন্দা ইউনুস আলী, অমিত হাসান, আশিকুর রহমান, লাল মিয়া সহ অনেকেই বলেন, ছুমিদ্দির চারিত্রিক সমস্যা রয়েছে। এর আগেও ধর্ষণ চেষ্টা করে গ্রাম্য শালিসে ৪০ হাজার টাকা জরিমানা দিয়ে মীমাংসা হয়েছে। এমনকি তার আপন ছেলে চান মিয়ার বউকে যৌন হয়রানি করায় ছেলের বউ নাছিমা সংসার ছেড়ে চলে গেছে। আমরা এর সঠিক বিচার চাই।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ধর্ষণ চেষ্টা বিষয়টির মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর