মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন  চাইবেন ব্রিগ্রেডিয়ার শামস

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করলে ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে মনোনয়ন চাইবেন সাবেক দক্ষ সেনা কর্মকর্তা ও ঐহিত্যবাহী পরিবারের (উপজেলা সদর চারআনিপাড়া) সন্তান ড. ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব:) একেএম শামসুল ইসলাম শামস (পিএইচডি,পিএসসি,জি) ওরফে সূর্য্য। তিনি ছাত্র জীবন থেকেই খুবই মেধাবী ছাত্র হিসাবে ৫ম/৮ম শ্রেনীতে বৃত্তিপ্রাপ্ত, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে স্ট্রান্ড করে এলাকায় সারা ফেলে ছিলেন। এই ঐতিহ্যবাহী পরিবার থেকে একেএম রফিকুল ইসলাম ও এএফএম আজিজুল ইসলাম পিকুল সাবেক জনপ্রিয় পৌর মেয়র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক এককভাবে ড. ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব:) একেএম শামসুল ইসলাম শামস (পিএইচডি,পিএসসি,জি) বিএনপি থেকে মনোনয়ন চাইবেন। ব্রিগ্রেডিয়ার শামস মনোনয়ন চাইবেন বিষয়টি এলাকায় জানাজানি হলে বিএনপি নেতা কর্মীদের মাঝে আনন্দ উল্লাস দেখা দিয়েছে। বিএনপি’র প্রবীন নেতা কর্মীরা ও নতুন প্রজন্মের নেতা কর্মীরা মনে করেন তিনি মনোনয়ন পাইলে উপজেলা সদর শক্তিশালী অবস্থান সহ সারা নান্দাইলে বিএনপি’র নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এতে করে বিএনপি’র বিজয় সুনিশ্চিত হবে বলে সকলেই মনে করেন। তিনি এককভাবে মনোনয়ন চাইবেন বলে পারিবারিক সিদ্ধান্তের বিষয়টি ব্রিগ্রেডিয়ার শামস সাংবাদিকদের নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর