সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মো: আকতার হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে । একই দুর্ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রউফ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রী নামানোর জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে আকিজ গ্রুপের একটি স্টাফ বাস একটি লেগুনাকে  ধাক্কা দিলে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খালের পানিতে পড়ে যায়।

নিহতের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে এরা হচ্ছে লেগুনার চালক জাহিদ, আয়শা-আবেদ ফাউন্ডেশনের কর্মী হুসনে আরা ও মানিকগঞ্জ শহরের মিস্টি কারিগর মহাদেব মদক।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি আব্দুর রউফ সরকার বলেন, পানিতে ডুবে যাওয়ায় দুর্ঘটনাকবলিত লেগুনাটিতে থাকা আরও কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন,তাদের উদ্ধারে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর