মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

জামালপুর সদর উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো.মিলনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

রবিবার (০৮অক্টোবর) সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলি শেখ বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মিলন সদর উপজেলা বিনন্দের পাড়া এলাকার মৃত শরীফ উদ্দিনের ছেলে।জামালপুর র‍্যাব-১৪, সিপিসি-১, স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান দুপুরে এক প্রেস রিলিজ মাধ্যমে জানান, জামালপুর সদর থানায় গত ২৬জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলা দায়ের পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়ায়। ঘটনার পর থেকে র‍্যাব ছায়া তদন্ত শুরু করেন। এই তদন্তের প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন র‍্যাব সদস্যরা। পরে আসামি মিলনের অবস্থান নিশ্চিত হয়ে সদর উপজেলা নারিকেলী শেখের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ সময় তিনি আরও জানান, এ মামলার অন্যান্য আসাামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-১৪ এর অভিযান অব্যহত রয়েছে।

 

উল্লেখ, দিনমজুর স্বামীর স্ত্রী ধর্ষণের শিকার নারী (৩৫) গত ২৪জুন ধর্ষনের শিকার হয়। এ ঘটানার দুইদিন পর ধর্ষনের শিকার ওই নারী জামালপুর সদর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর