বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

গুরুদাসপুরে নদী রক্ষায় আলোচনা সভা

মো. আখলাকুজ্জামান
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

‘দখল দূষণ আর নয়’ ফিরিয়ে দাও নদীর অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে চলনবিল ও বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব পরিবেশবাদী এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় ও বাংলাদেশ পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির কেন্দ্রিয় নির্বাহী সদস্য পরিবেশবাদী মো. আফজাল হোসেন।

সভায় আলোচক ছিলেন উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি এসএম মজিবুর রহমান মজনু, সাধারন সম্পাদক মো. এমদাদুল হক ও সাংগঠনিক সম্পাদক আলী আককাছ। চলনবিল রক্ষা আন্দোলন কমিটির নেতা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপির সঞ্চালনায় নদীর অধিকার ও পুর্নাঙ্গ তালিকা প্রণয়ন বিষয়ক প্রবন্ধ পাঠ করেন উপজেলা নদী রক্ষা কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ।

আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ, বিএডিসি প্রকৌশলী মো. সাইদুর রহমান, কাউন্সিলর শেখ সবুজসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা চারঘাটের উৎসমুখে নির্মিত সুইচগেট অপসারণ করার দাবী করেন। তাদের ধারনা ওই সুইচগেট অপসারিত হলে চলনবিলের বড়াল, নন্দকুঁজা, আত্রাই ও গুমানিসহ অন্যান্য নদী প্রাণ ফিরে পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর