মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি গঠন

মো: ইকবাল হোসেন, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ২:৪৬ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা ও পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার কালিবাড়ি বাজাররে উপজেলা ও পৌর নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম নয়ন ও যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মালেক এর ইপস্থিতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ সময় ভাঙ্গুড়া উপজেলা শাখার জনাব মোঃ আমিনুল ইসলাম রাসেল কে আহ্বায়ক এবং জনাব মোঃ রবিউল ইসলাম ও জিহাদ সরকারকে যুগ্ন আহবায়ক করে এবং পৌর শাখার জনাব মোঃ উল্লাস কে আহ্বায়ক এবং জনাব মোঃ রাসেল রানা ও মোঃ আশিক ইকবাল কে যুগ্ন আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আগামী ৯০ দিনের জন্য ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা শাখার সদস্য মোঃ কেএম মাসুদুর রহমান টিটু, মোঃ হাসিবুর রহমান, মোঃ সোহেল রানা, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সোহাগ হাসান, মোঃ আনিসুর রহমান, মোঃ ইমরান হাসান রনি, পৌর শাখার সদস্য মোঃ সাগর আলী, মোঃ জিহাদ, মোঃ সাঈদ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আসাদুল ইসলাম, মোঃ হারুনুর রশিদ, রফিকুল ইসলাম রাকিব, মোঃ খাইরুল ইসলাম প্রমুখ।

বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি অনুমোদন কালে উপজেলা ও পৌর শাখার নেতা কর্মীদের উদ্দেশ্যে জেলা নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান উনার আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ডে সহযোগিতা এবং নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে নিরলস ভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর