বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় ২ লাখ ২০ হাজার ছাগল-ভেড়া পাবে পিপিআর রোগের টিকা

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’ এর আওতায় নাটোরের সিংড়ায় ২ লাখ ২০ হাজার ৫৬২টি ছাগল-ভেড়া পাবে পিপিআর রোগের টিকা। ১লা অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ টিকা প্রদান করা হবে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি মো. রাজু আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সাংবাদিক শারফুল খান খোকন, সাংবাদিক খলিল মাহমুদ, মো. আবু জাফর সিদ্দিকী, শহিদুল ইসলাম সুইট প্রমুখ।

ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম বলেন, ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’ এর আওতায় সারাদেশে একযোগে ছাগল-ভেড়ার ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামীকাল সকাল ৬টা থেকে এই কার্যক্রম শুরু হবে। সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ১৩টি টিম কাজ করবে। আগামী মাসের ৯ তারিখ পর্যন্ত ক্যাম্পেইন চলবে। উপজেলার ২ লাখ ২০ হাজার ৫৬২টি ছাগল-ভেড়াকে এই টিকা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর