মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

ভাঙ্গুড়ায় ৫ জুয়াড়ি আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়ায় মোঃ আলতাব আলীর ডিপ কলের ঘরে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ভেড়ামারা পূর্বপাড়া গ্রামের মৃত ইকরাম সরকারের ছেলে মইনুল হাসান (২৪), একই গ্রামের মৃত ইকরাম সরকারের ছেলে নায়েব আলী (৩০), মৃত নুরুর ছেলে লাল চাঁদ (৩০), চক্রপাড়ার মৃত হাসেন সরদারের ছেলে হযরত আলী (৩০), মৃত হাসেন সরদারের ছেলে জাকিরুল ইসলাম (৩৫)।

 

জানা যায়, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের দিক নির্দেশনায় ভাঙ্গুড়া থানার এসআই (নিঃ) মঞ্জুর আহমেদ ও এএসআই (নিঃ) মোঃ আমিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়ায় মোঃ আলতাব আলীর ডিপ কলের ঘরে জুয়া খেলা অবস্থায় শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে ৫ জন জুয়াড়িকে আটক করে থানা নিয়ে আসে। এসময় আরো ২ জন আসামী দৌড়ে পালিয়ে যায়। এসময় সেখানে জুয়াড়িদের খেলায় ব্যবহৃত ১০৪ টি তাস, নগদ ৫,৫০০ টাকা ও ২ টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

 

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম চলনবিলের আলোকে বলেন, আটককৃত আসামীকে বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে। জুয়ড়িদের বিরুদ্ধে এধরণের চলমান অভিযান আগামীতে অব্যহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর