মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

একদন্তে নির্বাচনী উঠান বৈঠক

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি: 
আপডেট সময়: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪৯ অপরাহ্ন

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন বলেছেন, দেশকে যারা পিছিয়ে দিতে চায়, দেশের মানুষ কখনো তাদের সেই সুযোগ দেবে না। আওয়ামী লীগ শুধুই উন্নয়নের রাজনীতি করে না, শান্তির রাজনীতি করে।
শেখ হাসিনা উন্নয়ন ও আদর্শের প্রতীক। শেখ হাসিনা উন্নয়ন এবং বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪, (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন এর “নির্বাচনী উঠান বৈঠকে” একথা গুলো বলেন।
নেতাকর্মীদের উদ্দ্যেশ্য তিনি আরও বলেন, বাংলার মাটিতে স্বাধীনতাবিরোধী অপশক্তি ক্ষমতাই এসে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন ছিনিমিনি খেলতে না পারে তার জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে  ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আগামী নির্আবাচনে আমরা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করে  প্রমাণ করব, জনগন শান্তি পছন্দ করে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে একদন্ত ভুমি অফিস প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ তানভীর ইসলাম।
একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইউনুস বাহাদুর এর সভাপতিত্বে এসময় বক্তব্য আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল,
চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী নিখিল কুমার সাহা, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান টুটুল, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খাঁ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল,
মাজপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসাফউদ্দৌলা, শ্রমিক লীগের সভাপতি বুলবুল ফকির, একদন্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসএম মানিক, সাবেক সভাপতি কামরুল সরকার, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ, সাবেক পৌর ছাত্র লীগের সাধারণ খাইরুল হাসান নাসিম প্রমুখ।
উক্ত নির্বাচনী উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি /সম্পাদক সহ আওয়ামী নেতা কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর