মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিংড়া থেকে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

নাটোরের সিংড়া থেকে প্রায় ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় চেকপোস্ট পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প।

বৃহস্পতিবার সকাল ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব।

র‌্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক, সহকারি পুলিশ সুপার মোঃ নুরল হুদা এর নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করে বৃহস্পতিবার ভোর ৩টার দিকে সিংড়া উপজেলার শেরকোল এসআর ফিলিং ষ্টেশনের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে ১৩.৯৭৩ কেজি গাঁজা, ১টি মাইক্রোবাস, ৩টি মোবাইল, ৪টি সিমকার্ড ও নগদ ৪৫০০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অন্তরপুর গ্রামের মো. রুস্তম আলীর ছেলে মো. মাইদুল ইসলাম (৩২) ও একই জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা মিস্ত্রীটারী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. সোলেমান আলী ওরফে ভোলাং (৩৮)।

র‌্যাবের এএসপি মোঃ নুরল হুদা জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর