বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় বাড়িতে খাবার খেয়ে দুই বোনের মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় বাড়িতে রাতের খাবার খেয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে একজন স্থানীয় হাসপাতালে অপরজন বৃহস্পতিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে মারা যায়। স্থানীয়দের ধারণা খাবারে বিষক্রিয়া হতে পারে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মালকুড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, মালেশিয়া প্রবাসী মো. নাজিম উদ্দিনের দুই মেয়ে রাতে পড়াশোনা করছিলেন। এসময় তাদের মা ভাত ও টাকি মাছের ভর্তা দিয়ে রাতে খাবার দেন। খাওয়া-দাওয়া শেষে দুই বোন শুয়েছিল। এসময় হঠ্যৎ দুইজনই বমি করতে থাকে। তাৎক্ষণাত তাদেরকে চিকিৎসার জন্য নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করলে রাত দেড়টার দিকে বড় মেয়ে মোছাঃ ফীমা খাতুন (১৫) মারা যায় এবং ছোট মেয়ে ফারিয়ার (১০) অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেও মারা যায়।

চেয়ারম্যান আরও জানান, ধারণা করা হচ্ছে রান্না করা খাবার খোলা থাকায় টিকটিকি বা কোনো প্রাণীর প্রসাব-পায়খানা খাবারে পড়ে বিষক্রিয়া হয়েছে।

ওসির দায়িত্বে থাকা সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, খাবারে বিষক্রিয়ার মাধ্যমে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর