মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় ধর্ষণ মামলায় আ.লীগ নেত্রীর ছেলে গ্রেপ্তার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় দশম শ্রেনীর এক স্কুলছাত্রী (১৫) কে আপহরণ করে ধর্ষণের অভিযোগে ওয়ালিদ হোসেন (১৭) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওয়ালিদ হোসেন উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটার বিশিপাড়া মহল্লার মৃত আফছার আলী ও ভাঙ্গুড়া উপজেলার সাবেক মহিলা লীগের নেত্রী এবং সাবেক জেলা পরিষদ সদস্য গুলশানারা লিপি দম্পতির ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ে ফেরার পথে ঐ স্কুলছাত্রীকে অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে ওয়ালিদ। এ ঘটনা জানতে পেরে স্কুলছাত্রীর বাবা পুলিশের সহযোগিতায় অসুস্থ অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরন করেন। পরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত ওয়ালিদকে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উজ্জ্বল হোসেন বলেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ওই স্কুলছাত্রীকে পাবনা সদরে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম চলনবিলের আলোকে বলেন, মামলাম পর অভিযুক্ত ওয়ালিদকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণ ও ধর্ষণ মামলার ৭/৯(১) ধারায় মামলা রজু করে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর