বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় কৃষক গণসমাবেশ অনুষ্ঠিত

মো. এনামুল হক বাদশা, সিংড়া(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় জাতীয় কৃষক সমিতির আয়োজনে কৃষক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে বেলা ১১টায় এ সমাবেশ শুরু হয়।

সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় কৃষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর আহমেদ বকুল।

বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, এছাড়াও বক্তব্য দেন কৃষক সাদাকাত হোসেন খান বাবুল প্রমুখ।

সমাবেশে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সার, বীজ, কীটনাশকের দাম কমানো, কৃষি জমির খাজনা সরকারি আদেশ অনুযায়ী কার্যকর, চলনবিলের জীব বৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় কর্মসূচি গ্রহণসহ ১৪টি দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর