মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ছেলের আত্মহত্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৯:২৩ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় মায়ের শাড়ি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে ছেলে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নিকারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহান হোসেন (১২) ওই গ্রামের মোঃ সেলিম হোসেনের ছেলে। সে হান্ডিয়াল বাজারে একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতো।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে হোটেলে কাজের জন্য যায়। কিছুক্ষণ পরে বাসায় ফিরে এসে তার মাকে পেট ব্যাথার কথা বলে। সোহানের মা তাকে শুয়ে থাকার কথা বললে সে তার ঘরে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ঘরে থাকা তার মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ডাবের সাথে ফাঁস দেওয়া অবস্থায় সোহানকে দেখতে পেয়ে উদ্ধার করে।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সোহান কেন এবং কী কারণে আত্মহত্যা করেছে এ ব্যাপারে পরিবারের লোকজন সঠিক ভাবে কিছুই বলতে পারেনি। এ বিষয়ে চাটমোহর থানায় ইউডি মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর