মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে দৈনিক বিজয় পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‌ঈশ্বরদীতে উযাপন করা হলো ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী। পত্রিকাটির  ঈশ্বরদী প্রতিনিধি মুশফিকুর রহমানের আয়োজনে ও সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক যায়যায়দিন পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন। গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮ টায় দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকা অফিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক ও চেয়ারম্যান ডিডিপি এস এম রাজা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক ও জাগো নিউজের উপজেলা প্রতিনিধি শেখ মহসিন, সি আই ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা আরএমবি ফিরোজ আহমেদ, পাবনা জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট তোরাব আলী সরকার ও ভোরের দর্পণ ঈশ্বরদী প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল আবেদিন , ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, দৈনিক মাটির দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সুলতান আহমেদ বাবু, সাপ্তাহিক স্ব-কাল বাংলার স্টাফ রিপোর্ট উজ্জ্বল হোসেন প্রধান,সাপ্তাহিক সমকোণ পত্রিকার নির্বাহী সম্পাদক সিরাজুল ইসলাম রোহান, আজকের দর্পণ ঈশ্বরদী প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, জাগ্রত সকাল সম্পাদক সবুজ দেওয়ান, দৈনিক সরেজমিন বার্তার ঈশ্বরদী প্রতিনিধি নাজমুল ইসলাম রকি, দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্ট সৌরভ কুমার দেবনাথ, আনন্দ বাজার পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি তুহিন হোসেন,সংবাদ ভূমির প্রতিনিধি মাহাফুজুর রহমান, মানবধিকার ও সংবাদকর্মী জাহিদুল ইসলাম নিক্কন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দৈনিক বিজয় পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা শেষে ৫ পাউন্ড ওজনের কেক কেটে দৈনিক বিজয় পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোঃ আনিসুর রহমান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর