বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

নলডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

❝সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নের উদ্বাবনে স্থানীয় সরকার❞ এই স্লোগানকে সামনে রেখে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩  উদযাপন উপলক্ষে  উন্নয়ন মেলা শুরু হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি  র‍্যালী বাহির হয়ে নলডাঙ্গা বাজারের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এর  সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিশোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেলা উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি  নাটোর-২ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার রাকিবুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস আব্দুল আলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু, নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা(ওসি তদন্ত) আকবর হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার সাহ, সদর উপজেলা পরিষদের ভাইস আব্দুল্লাহ আল সাকিব বাকি, সাংবাদিকগণ সহ প্রমূখ।
পরে প্রধান অতিথি মেলার স্টল গুলো ঘুরে দেখেন, মেলায় মোট ৫টি স্টল অংশ গ্রহণ করেন। এছাড়াও উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে অসহায় দরিদ্র ২৩ জনকে ৫০ হাজার করে চেক বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর