মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩২ অপরাহ্ন

পাবনার চাটমোহরে প্রথমবারের মতো উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস। দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও চাটমোহর পৌরসভা পৃথক কর্মসূচি পালন করে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে একটি শোভাযাত্রা বের হয়। এটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষি ণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় বক্তব্য দেন, চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, পার্শডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল।

এসময় উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর বৃন্দ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথি ও সুধিজন উপজেলা পরিষদের চত্বরে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেন।

চাটমোহর পৌরসভার উদ্যোগে বের হয় বর্নাঢ্য র‌্যালী। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পৌরসভার স্টলে পৌরবাসীকে তাৎক্ষনিক সেবা প্রদান করা হয়। এসময় পৌর মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম, আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর