সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

চাটমোহরে প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০২ অপরাহ্ন

পাবনার চাটমোহরে ২০০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকলাই এর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের চত্বরে মাসকালাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ-২ মৌসুমে এ প্রণোদনা বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমবিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ডাল ফসল উৎপাদনের যে ঘাটতি রয়েছে তা পূরনের লক্ষ্যে সরকার মাসকালাই ফসলের প্রনোদনা দিচ্ছেন। চলতি মৌসুমে চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের ২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে পটাশ সার দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর