মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় বন্যার পানিতে ডুবে সিয়াম হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকাল চারটার দিকে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিয়াম ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

 

পরিবার সূত্রে জানা যায়, শিশু সিয়াম বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে দুপুর তিনটা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে চারটার দিকে বাড়ির পাশে বন্যার পানিতে শিশু সিয়ামকে বাসতে দেখে বাড়ির সদস্যরা। এ সময় সিয়ামকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আল আমিন হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর