মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনা-৩ এলাকায় ড.ফসিউর রহমানের ব্যাপক গণসংযোগ ও মত বিনিময়

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫৪ অপরাহ্ন

শুক্রবার (৮ সেপ্টেম্বর) পাবনার কৃতি সন্তান, পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকা থেকে আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) ড.মোঃ ফসিউর রহমান ফরিদপুর, চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী, পেশার মানুষ ও দলীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় ও গণসংযোগ করেছেন।
শুক্রবার বাদ জুমআ ভাঙ্গুড়া উপজেলার দহপাড়া গ্রামে একটি দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন ড.ফসিউর রহমান। বিকেল থেকে প্রায় মধ্যরাত অবধি সফর সঙ্গীদের সাথে নিয়ে তিনি চাটমোহর ও ফরিদপুর উপজেলার বামনগ্রাম, পার্শ্বডাঙ্গা, হাদল, ধানুয়াঘাটা, শরতগঞ্জ বাজার, জগন্নাথপুর, পবাখালী, কার্টুন মোড়, কুয়াবাসী, মহেশপুর, আটলংকা, চাটমোহর রেলওয়ে স্টেশন ও রেলবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও মত বিনিময় করেন।

এসব এলাকার সাধারণ ভোটারদের সাথে মত বিনিময়কালে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা, চলমান উন্নয়ন কর্মকান্ড ও অর্জনের কথা তুলে ধরেন। আগামি দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার এসব এলাকার সাধারণ মানুষ মেজর জেনারেল (অবঃ) ড. মোঃ ফসিউর রহমানকে পাশে পেয়ে আবেগাপ্লুত হন, উষ্ম অভ্যর্থনা জানান এবং আগামি জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পেলে সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর