বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

হরিপুরে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে থানায় মামলা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

জেলার হরিপুর উপজেলায় জিহাদ নামে এক যুবকের বিরুদ্ধে  স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভূক্তভোগী ওই ছাত্রীর ভাই। যুবক জিহাদ (২৫) উপজেলার খোচাবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে।
বৃহস্পিতিবার (৭ সেপ্টেম্বর) হরিপুর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন ভূক্তভোগী ওই ছাত্রীর ভাই । বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম।
মামলার এজাহারে জানা  যায়, বিগত ৩ মাস ধরে জাহিদ ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে । এরই সূত্র ধরে গত বুধবার সন্ধা  ৭ টার সময় ওই স্কুল ছাত্রী পায়ে হেটে তার মামার বাড়ি যাওয়ার পথে নুরানী হাফিজিয়া মাদ্রাসার সামনে পৌচালে জিহাদ তাকে একা পেয়ে মোটর সাইকেল তুলে ৩ কিলো মিটার দুরে রানী শংকৈল এলাকার গড় পাড়া কবর স্থানের পার্শ্বের জঙ্গলে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং রাত অনুমান ৯ টার সময় ধুমপুকুর বাজারের সামনে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।  পরে বিষয়টি জানাজানি হলে ছাত্রীর বড় ভাই হরিপুর থানায় জাহিদের বিরুদ্ধে ধষর্ণের অভিযোগ দায়ের করেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন বাদীর লিখিত এজাহার পেয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়েছে । আসামীকে  ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর