মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান স্বপন চৌধুরীর গনসংযোগ

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী নান্দাইল উপজেলা পরিষদের বিপুল ভোটের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক চৌধুরী স্বপন চরবেতাগৈর ইউনিয়ন প্রচার ও গনসংযোগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন। গনসংযোগকালে বাংলাদেশ আওয়ামীলীগের সভা নেত্রী জননেত্রী শেখ হাসিনার সারাদেশে উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ভোটারদের নিকট দোয়া ও সমর্থক কামনা করছেন। স্বপন চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হচ্ছে, শুধুমাত্র আওয়ামীলীগ সরকারের কারণেই হচ্ছে। আমাদের দেশে পদ্মা সেতু নিজের টাকায় নিমার্ণ ও বাস্তবায়ন করা সহজ কথা নয়, কিন্তু আওয়ামীলীগ সরকার তা বাস্তবায়ন করে দেখিয়েছে। এছাড়াও সারাদেশে বিভিন্ন রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সেক্টরে উন্নয়ন করেছেন যা বিগত দিনে কোন সরকার (বিএনপি) দেশে এত উন্নয়ন কাজ করে নাই। তিনি আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। শুক্রবার সারাদিন ব্যাপী চরবেতাগৈর ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে প্রচার চালিয়েছেন। এসময় তার সাথে ছিলেন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রফিক সহ দলীয় নেতৃবৃন্দ। এখন থেকে তিনি  প্রচার প্রচারনা অব্যাহত রাখবেন বলে উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর