বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মো. এনামুল হক বাদশা, সিংড়া(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) দুপুরে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন।

বিএসটিআইয়ের অনুমোদনবিহীন, মাপে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি ও বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিংড়া বাজারের শিপ্রা দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা, জননী দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা, জয় দধি ও মিষ্টান্ন ভান্ডারকে দেড় হাজার টাকা, মাদ্রাসা মোড়ে খাদিজা কসমেটিকসকে ৫ হাজার টাকা ও রংধনু কসমেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিএসটিআই কার্যালয়ের ফিল্ড অফিসার শরিফ হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, বিভিন্ন অপরাধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তারা যেন না ঠকে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর