বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় ছাগল চুরির অভিযোগে এক নারীসহ আটক ৩

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ছাগল চুরির অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার অষ্টমনীষা হাইস্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃত রুবেল হোসেন (৩৪), জুয়েল আলী (৩০) ও রোকেয়া খাতুন (৪৫) সবাই সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা ও আন্তজেলা চোর চক্রের সদস্য।

জানা যায়, উপজেলার অষ্টমনীষা হাইস্কুল মাঠ থেকে ছাগল চুরির সময় এলাকার লোকজন হাতেনাতে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। আটকের তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ছাগল ও তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে থানা পুলিশ।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম বলেন,  আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর