মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

চাটমোহরে ১০ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) মোছাঃ তানজিনা খাতুন। উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে উপজেলার বিলচলন খলিশাগারী বিলে, বোয়ালমারী বিলে ও ডাকাতের ভিটা এলাকার বিলে অভিযান চালিয়ে ২০০ পিচ চায়না দুয়ারি জাল ও ১ লক্ষ মিটার কারেন্ট জাল সব মিলিয়ে ১০ লক্ষাধিক টাকা মূল্যমানের জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান কালে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সহকারী প্রোগ্রমার আব্দুল্লাহ আল নোমান ও চাটমোহর থানা পুলিশের সদস্য এসময় উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন জানান, উপজেলার ৩ টি ইউনিয়নের ৩ টি বিলে অভিযান চালিয়ে ১০ লক্ষাধীক টাকা সমমূল্যের কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর