বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ফরিদপুরে শোক দিবস ও গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা)ঃ
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

পাবনার ফরিদপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা প্রতিবাদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগষ্ট) বিকালে পৌর আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন পৌর মুক্ত মঞ্চে জাতীয় শোক ও গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ খলিলুর রহমান সরকার, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম হোসেন গোলাপ, পৌর মেয়র খ,ম কামরুজ্জামান মাজেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ফরিদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ আলহাজ্ব হাসান আলী বিএসসি সহ ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সকল অংগসংগঠন।
অনুষ্ঠানে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়ে প্রধান অতিথি বক্তব্য রাখেন। আলোচনা শেষে ১৫ আগষ্ট ও ২১ শে আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর