মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

আটঘরিয়ায় নবাগত ইউএও’র সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৭:০২ অপরাহ্ন

নবাগত আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাহারুল ইসলাম এর সাথে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক, সাংবাদিক ও সুশিল সমাজের  প্রতিনিধিদের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২১ আগষ্ট)  বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাহারুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচ এম ফখরুল হোসাইন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল,
চাঁদভা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ,
আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ প্রস ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম।
উক্ত পরিচিত ও মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক, সাংবাদিক ও সুশিল সমাজের  প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর