বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সাতক্ষীরায় সদর থানা পুলিশের অভিযানে ৭টি স্বর্নের বার সহ পাচারকারী গ্রেপ্তার

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৭টি স্বর্নের বার সহ মাহবুব আলম নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট)  সকাল সাড়ে ১০টায় শহরের নিউমার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার মাহবুব আলম মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চাঁরি গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইদুল ইসলাম জানান, ভারতে স্বর্ন পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আগত এসপি গোল্ডেন লাইনে তল্লাশি চালানো হয়। এসময় মাহবুব আলম নামের এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৭টি স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্নের ওজন ৮১৬ গ্রাম। এর আনুমানিক মূল্য ৬৩ লক্ষ টাকা।
ওসি আরও জানান, গ্রেপ্তার আসামীকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জব্দকৃত স্বর্ন ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর