বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

জাতীয় শোক দিবস উপলক্ষে খাজুরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩নং খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহ সপরিবারের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগস্ট)  বিকেল ০৪ ঘটিকায় উপজেলার খাজুরা আলিম মাদ্রাসার মাঠে খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে ও খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা জজ কোটের পিপি  আলহাজ্ব এড. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক(২) শ্রী চিত্ত রঞ্জন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক (৩) এড. মালেক শেখ,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমরান সোনার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর