মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

ভাঙ্গুড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

মো: ইকবাল হোসেন, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় অসহায়ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার রাত ৭.টার দিকে পৌরসভার ভাঙ্গুড়া বাজার রেলচত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করেন। পাবনা জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং ভাঙ্গুড়া উপজেলা পরিষদের নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ও পাবনা-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জনাব মো: বাকি বিল্লাহ্।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাবনা-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জনাব মো: বাকি বিল্লাহ্। উপস্থিত ছিলেন,পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো: শফিউল্লা,উপস্থিত ছিলেন,পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো: হেদায়েতুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো:শামীম আহম্মেদ, উপস্থিত ছিলেন, মন্ডোতুষ ইউনিয়ন আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান মো: আফসার আলী, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: আকবার আলী, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো: সাজ্জাদুর রহমান তারেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মামুন, প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি ইউসুফ আলী। দোয়া পরিচালনা শেষে খাবার বিতরণ করেন,পাবনা-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জনাব মো: বাকি বিল্লাহ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর