মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

ভাঙ্গুড়ায় জামাতের আমীরসহ ৬ নেতাকর্মী আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৬:০২ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীরসহ ৬ নেতা-কর্মীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৬ই আগস্ট) পৌরসভার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ চত্বর থেকে ভোর সাড়ে পাঁচটার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজগর(৫৮), মাওলানা আব্দুর রহিম(৬০), আব্দুল আজিজ(৬৫), ইসমাইল হোসেন(৪২), আফসার আলী (৫৫) ও আল আমিন(৩৫)।

পুলিশ জানায়, উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ এসব নেতা-কমীরা গোপনে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবী জানাযাসহ সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক মিটিং করছিল। এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর