মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

চাটমোহরে জাতীয় শোক দিবস পালন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৬:৪২ অপরাহ্ন

পাবনার চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের ৪৮ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেন। ১৫ আগস্ট মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, সহকারি কমিশনার (ভূমি) তানজিনা খাতুন, ভাইস চেয়ারম্যান ইসহাক আলি মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীনসহ কর্মকর্তারা। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নজরুল ইসলাম ও পৌর মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখোর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ চাটমোহর উপজেলা ও পৌর শাখা, সকল সহযোগি সংগঠনের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর