মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

চাটমোহরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৬:১৮ অপরাহ্ন

বিপন্ন পরিবেশ রক্ষায় সবুজ বনায়ন গড়ে তুলতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক হান্ডিয়াল শাখার উদ্যোগে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় চাটমোহর উপজেলা হান্ডিয়াল গ্রামীণ ব্যাংক প্রাঙ্গনে গ্রামীণ ব্যাংককের সকল দসদ্যদের মাঝে এ চারা বিতরণ করা হয়। আম, পেয়ারা ও মেহগনি গাছের ১০ হাজার ৫০০টি চারা সদস্যদের মাঝে বিতরণ করেন গ্রামীণ ব্যাংক হান্ডিয়াল শাখা ব্যবস্থাপক মোঃ শামসুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার মোঃ ফজলুল হক সহ কেন্দ্র ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, মোঃ রজব আলী, মোঃ রাসেল আহমেদ ও সদস্যবৃন্দ।
গ্রামীণ ব্যাংক হান্ডিয়াল শাখা ব্যবস্থাপক মোঃ শামসুল আলম বলেন, দেশের পরিবেশ রক্ষা সহ প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ এলাকায় পর্যায়ক্রমে ১ লক্ষ ৫০ হাজার গাছের চারা বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর