মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

চাটমোহরে গলায় ওড়না পেচিয়ে গৃহবধুর আত্মহত্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৬:৪৩ অপরাহ্ন

পাবনার চাটমোহরে গলায় ওড়না পেচিয়ে সুমি খাতুন (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোঃ শাহিন আলমের স্ত্রী। তাঁর প্রায় এক বছর বয়সী ১টি ছেলে রয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সুমি তার নিজ ঘরের ডাবের সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যা করেছে। নিহত সুমির পরিবারের দাবি সুমিকে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে ঘরের ডাবের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে সুমির চাচা আব্দুস সাত্তার মাস্টার থানায় হত্যা মামলা করার প্রস্তুতি গ্রহণ করছে মর্মে সাংবাদিককে জানান।

হান্ডিয়াল পুলিশ তদন্তের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় চাটমোহর থানায় একটি অপমৃত্যু মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর