মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

সুজানগরে ভূমিহীন -গৃহহীনদের মাঝে দলিল সহ গৃহ হস্তান্তর

সুজানগর(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ১:২৩ অপরাহ্ন

উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপর্হাড় প্রতিপাদ্যকে সামনে রেখে,আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) ভূমিহীন – গৃহহীন পরিবারকে ভূমির দলিল সহ গৃহ হস্তান্তর করা হয়েছে । বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে সারাদেশের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে যুক্ত হয়ে ভূমিহীন -গৃহহীন দের মাঝে জমির দলিল সহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সুবিধাভোগীদের কথা শুনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষিবিদ তরিকুল ইসলাম উপজেলার ভূমিহীন গৃহহীনদের মাঝে জমির দলিল সহ গৃহ হস্তান্তর করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান,যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর