বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

নাটোরে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ, প্রেমিক গ্রেফতার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে বেড়াতে গিয়ে গোপনে এক কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও চিত্র ধারণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় কৌশিক (২১) নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কৌশিক একই এলাকার জুয়েল রানার ছেলে ও বাগাতিপাড়া সরকারি কলেজের ছাত্র। ভুক্তভোগী ছাত্রী একই উপজেলার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৬ জুলাই দুপুরে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে প্রেমিকা নিয়ে বেড়াতে আসে প্রেমিক কৌশিক। এসময় প্রেমিকার ছবি তোলার ফাঁকে গোপনে নগ্ন ভিডিও চিত্র ধারণ করে কৌশিক। পরে কৌশিক তার প্রেমিকাকে অনৈতিক প্রস্তাব দিলে তা প্রত্যাখান করে ভুক্তভোগী। এতে ক্ষিপ্ত হয়ে কৌশিক তার প্রেমিকার নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে ভুক্তভোগী ওই ছাত্রী গত ৬ আগস্ট বাদী হয়ে নলডাঙ্গা থানায় কৌশিকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, অভিযুক্ত কৌশিককে গ্রেফতার এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বৃস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর