বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

নাটোরের নলডাঙ্গা উপজেলা ভূমিহীন মুক্ত হিসেবে ঘোষণা

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেলো আরও ১০৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
সারাদেশের ন্যায় একযোগে আজ বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২২,১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে  গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এরি ধারাবাহিকতায় আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানের ১০৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মধ্যে ঘরগুলোর দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
নলডাঙ্গা উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ১০৮টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ৩৭৭টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে নলডাঙ্গা উপজেলায় সর্বমোট ৪৮৫টি ঘর হস্তান্তর করা হলো।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, নুর আহমেদ মাছুম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাটোর।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিবুল হাসান এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার সুমন সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু, উপজেলা কৃষি কর্মকর্তা ফোজিয়া ফেরদৌসী, নলডাঙ্গা পল্লী বিদ্যুতের এজিএম আল ইমরান, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান মিঠু, মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, সুবিধাভোগী ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর