বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে পরিক্ষার্থীদের বিক্ষোভ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

‘২২ ব্যাচকে গলায় মালা, ২৩ ব্যাচকে কেন অবহেলা’ প্রতিপাদ্য নিয়ে এইচএসসি পরীক্ষার তারিখ পেছানো ও পূর্ণ মার্ক ৫০ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাটোরের সিংড়া উপজেলার পরিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে মানববন্ধন করে। পরে নাটোর-বগুড়া মহাসড়কে বিক্ষোভ করে পরিক্ষার্থীরা। বিক্ষোভে দুই শতাধিক পরিক্ষার্থী অংশ নেয়। এতে নেতৃত্ব দেয় সালমান সাদিক, সম্রাট, হোসেন, রাকিবুল, রাফি, মাহমুদুল হাসান সবুজ, শাকিল প্রমুখ।

পরিক্ষার্থীদের দাবি, তারা অনেক কম সময় পাচ্ছে। এই সময়ে পুরো সিলেবাসের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তারা আরও বলেন, আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক অথবা পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। ১০০ নম্বরের পরীক্ষা আমরা মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর