সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াশে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জম্মদিন পালিত

স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জম্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় অফিসে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, তাড়াশ পৌর আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা যুব লীগের সভাপতি আনোয়ার হোসেন খান,সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির লিমন ও উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদসহ আরো অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক তালুকদার।
এর আগে সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর