বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরে সাড়ে চার লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোমবার (৩১ জুলাই) পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোছাঃ তানজিনা খাতুন।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে সোমবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযান পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকশীর বিল থেকে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকা মূল্যমানের কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, খামার ব্যবস্থাপক আব্দুল খালেক সহ থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ডিকসির বিল থেকে প্রায় সাড়ে ৪ লক্ষধীক টাকা সমমূল্যের কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর