বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

রামগড়ে বিজিবির অভিযানে কোটি টাকার মোবাইল জব্দ

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড়ে ৪৩বিজিবি রামগড়ের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকার বিদেশি মোবাইল ফোন জব্দ করেছেবিজিবি’র টহল দল।  শনিবার (২৯ জুলাই) বিকেলে ব্যাটালিয়নের আওতাধীন কাঁশিবাড়ী বিওপি এলাকার খেদাব্রীজ নামক স্থান গোয়েন্দা তথ্যেরভিক্তিতে অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করা হয়।  আজ রবিবার জোন সদরে বিজিবি’র প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে, কাঁশিবাড়ি বিওপি’র নায়েব সুবেদার মোঃ মতিউররহমানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে খেদা ব্রীজ নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতেফাঁদ পাতেন। পরে ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দলতাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজ্ঞপ্তিতে আরো জানায়, টহল দল ঘটনাস্থলে তল্লাশি করে  ভারতীয় ১৪টি কোম্পানীর ৩২০টি মোবাইল ফোন জব্দ করে।জব্দকৃত মোবাইলের সিজার মূল্য প্রায় ১ কোটি টাকা। জব্দকৃত  এসব মোবাইল সীতাকুণ্ড কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রমপ্রক্রিয়াধীন রয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান,খুবই সুক্ষ্মভাবে বিজিবি এই অভিযান পরিচালনা করে।এত বড় অবৈধ চালানের মূল হোতাকে চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।তিনি আরো জানান,বিজিবি সীমান্ত সুরক্ষারপাশাপাশি জোন এলাকার যাবতীয় অপরাধ কর্মকান্ড দমনে প্রতিনিয়ত কাজ করছে যা আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর