বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

নাটোরে যুবলীগ নেতার ওপর হামলা মামলায় জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক কারাগারে

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ 
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

নাটোরে ওয়ার্ড যুবলীগ নেতা মিঠুন আলীর ওপর হামলা চালিয়ে কবজি বিচ্ছিন্নের ঘটনায় হওয়া মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তুজা আলী ওরফে বাবলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে নাটোর সদর আমলি আদালতের বিচারক রওশন আলম এই আদেশ দেন।
এদিকে মামলার অন্য আসামিদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ওরফে রমজান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আলী, পৌর যুবলীগের সদস্য সেন্টু আলী ও নাসির উদ্দিনের জামিন মঞ্জুর করেছেন আদালত।নাটোর সদর আমলি আদালত সূত্রে জানা যায়, নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীসহ কয়েকজনকে কুপিয়ে জখম করার মামলায় আসামি শরিফুল ইসলাম, মোর্তুজা আলী, মোস্তাক আলী, সেন্টু আলী ও নাসির উদ্দিন সদর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের পক্ষে জামিনে চেয়ে জ্যেষ্ঠ আইনজীবী শাহজাহান কবীর শুনানি করেন। এ সময় আওয়ামী লীগ–সমর্থিত বিপুলসংখ্যক আইনজীবীও তাঁর সঙ্গে দাঁড়ান।
উল্লেখ্য,২৩ জুলাই রাত সাড়ে ৯টায় শহরের বলারিপাড়া এলাকায় দুর্বৃত্তরা ৩নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীসহ কয়েকজনকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে মিঠুনের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর সহোদর স্বপ্ন বাদশা বাদী হয়ে ৩০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষ থেকে আদালত পুলিশের পরিদর্শক নাসরিন আক্তার জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে মোর্তুজা আলীর জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম। অন্য আসামিদের পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করেন। আদালতে পুলিশের পরিদর্শক নাসরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর