বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

গুরুদাসপুরে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পেল সনদ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষাবোর্ডের শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত ৮৫ জন শিক্ষার্থীর মাঝে ওই সনদ প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।

নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির আয়োজনে ও এনবিকেপিএসএস গুরুদাসপুরের সভাপতি এএইচএম একরামুল হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এসময় বিশেষ অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা খ ম জাহাঙ্গীর হোসেন, রাজশাহীর এনবিকেপিএসএস সচিব মো. ইয়াকুব আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এনবিকেপিএসএস গুরুদাসপুরের সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমেদ।

জানা যায়, ২০২২ শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া উপজেলার ৮টি কিন্ডারগার্টেন স্কুল থেকে ৮৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পায় ২৯ জন এবং সাধারণ বৃত্তি লাভ করে ৫৬ জন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর